আমার একটি জমির রেকর্ড সংশোধন মামলা হয়েছিল। এই মামলার একটি নোটিশ আছে। কিন্তু মামলার রায়ের কোনো সার্টিফাইড কপি নাই। উক্ত মামলার রায়ের সার্টিফাইড কপি কিভাবে পেতে পারি? কোথায় আবেদন করতে হবে? দয়া করে উত্তর দিয়ে সহযোগিতা করবেন।
zwakikushtia Changed status to publish
মামলার রায়ের সার্টিফাইড কপি কিভাবে পাবেন?
দুই ভাবে মামলার সার্টিফাইড কপি পেতে পারেনঃ
১। নিজে নিজে মামলার নকল তুলতে পারেনঃ
- মামার নোটিশ থাকলে ঐ নোটিশে মামলা নং দেওয়া থাকে।
- মামলা নং ধরে আপনি কোর্টের নকল খানায় চলে যাবেন।
- তার পর নকলের দরখাস্ত দিবেন।
- নকলখানা আপনার মামলা নকল তুলতে কত টাকা লাগবে সেই বিষয়ে এস্টিমেট দিবে।
- সেই অনুযায়ী টাকা জমা দিবেন।
- নকল প্রস্তুত হলে আপনার নকল নকলখানা থেকে গ্রহণ করবেন।
২. কোন আইনজীবী সহকারী/ মহুরির মাধ্যমে ঃ
আপনার যদি ১ নং প্যারায় বর্নিত ধাপগুলি নিজে সম্পন্ন করার মতো কোন সময় বা জ্ঞান না থাকে তবে একজন ভাল আইনজীবী সহকারী বা মহুরির কাছে গিয়ে আপানার মামলা নং দিবেন। তিনি তার ফি সহ মামলার নকল তলার ফি নিয়ে আপনার পক্ষ থেকে নকলের দরখাস্ত করে দিবেন এবং নির্ধারিত সময় পরে আপনাকে নকল সরবরাহ করবে।
zwakikushtia Changed status to publish
