আলতামঘা শব্দের অর্থ কি?

ধর্মীয় কাজের জন্যে বাদশাহি সনদ দ্বারা বংশানুক্রমিকভাবে চিরস্থায়ী ভোগের জন্যে দেওয়া ভূ-সম্পত্তি।

বাদশাহী আমলে এই ধরনের সম্পদ কোন নির্দিষ্ট ধর্মের ব্যক্তিগণকে দেওয়া হতো না বরঞ্চ সবাইকে অর্থাৎ বিভিন্ন ধর্মের ব্যক্তিগণকে দেয়া হতো।

যেমন ধরুন মুসলমানদের ক্ষেত্রে এই ধরনের সম্পত্তি সাধারণত যারা মসজিদের ইমাম বা ধর্মীয় গুরু থাকতেন তাদেরকে দেয়া হতো।

আবার হিন্দু ধর্মের ক্ষেত্রে এই ধরনের সম্পত্তি যারা পুরোহিত থাকতেন তাদেরকে দেয়ার ব্যবস্থা করা হতো তারা বংশানুক্রমিকভাবে এই সম্পত্তি ভোগ দখল করতেন।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top