কেউ আপনার সম্পত্তি নিয়ে মামলা করলো কিন্তু আপনাকে পক্ষ করলো না আপনি কি করবেন?

বাংলাদেশের আইন অনুসারে কোন ব্যক্তি দেওয়ানী আদালতে উপযুক্ত কোর্টফি দাখিল করত মামলা করলে বিজ্ঞ আদালত সাধারণত সেই মামলাটি গ্রহণ করবেন। কিন্তু, আপনার সম্পত্তি বা আপনার সয়শ্লিষ্ট কোন বিষয় নিয়ে দেওয়ানী(Civil) মামলা হল কিন্তু আপনাকে ঐ মামলার পক্ষ করলো না। এই ধরণের সমস্যা কি কখনো হয়?
হ্যাঁ। এই ধরনের সমস্যা হর হামেসা বিজ্ঞ আদালতে হয়ে থাকে। তবে, দেওয়ানী কার্য বিধিতে এ ধরনের সমস্যার সমাধান দেওয়া আছে। তাই ভয় বা ঘাবড়ানোর কোন কারণ নেই।
চলুন দেওয়ানী কার্যবিধি নিয়ে বেশ কিছু তথ্য যেনে নেওয়ার পরে আমরা মূল আলোচনায় যাব।
- দেওয়ানী কার্যবিধি অনেক পুরাতন আইন হলেও এখনো বাংলাদেশে প্রচলিত কেন?
- বাংলাদেশের প্রচলিত আইনে আপনি কোন মামলায় নিজে পক্ষ হতে পারবেন কি?
- বিভাগ বন্টন মালায় পক্ষ না করলে কি করবেন?
- বিভাগ বন্টন মালায় পক্ষ হওয়া বিষয়ে নিচে কিছু কেস ল’ দিয়ে দিলামঃ
- স্বত্ত্বপ্রচার মামলায় পক্ষ না করলে কি করবেন?
- জনপ্রিয় পোষ্ট সমুহঃ
- আপনি যদি লীজ গ্রহীতা হয়ে থাকেন তবে কি তিনি সংশ্লিষ্ট মামলায় পক্ষ হতে পারবেন?
- উইল প্রবেট কেসে পক্ষ হওয়া যায় কি?
- ট্রানসপোজ(বাদী থেকে বিবাদী বা বিবাদী থেকে বাদী) করা যায় কি?
- প্রিয়েমশন কেসে কি পক্ষ করা যায়?
- উপসংহারঃ
দেওয়ানী কার্যবিধি অনেক পুরাতন আইন হলেও এখনো বাংলাদেশে প্রচলিত কেন?
প্রকৃতপক্ষে দেওয়ানী কার্যবিধি এই উপমহাদেশে চালু হয় 115 বছরেরও অধীক কাল আগে অর্থৎ সেই 1908 সালে। তবে কি দেওয়ানী কার্যবিধি সেকেলে হয়ে গিয়েছে?
প্রকৃত পক্ষে দেওয়ানী কার্যবিধি আইনটি প্রনয়ন হয় সেই ব্রিটিশ শাষণ আমলে। ব্রিটিশরা এই আইন তৈরী করার সময় যত ধরনের দেওয়নী সমস্যা ভবিষ্যতে আমাদের এউ উপমহাদেশে হতে পারে সেই বিষয়গুলি মাথায় নিয়েই প্রনয়ন করার চেষ্টা করেছিলেন।
তবে, যুগের সাথে সাথে দেওয়ানী কার্যবিধিতে অনেক পরিবর্তন ও যুগ উপযোগী তথা আধূনিকায়ন প্রয়োজনিয়তা অনুভব হয়। বাংলাদেশ, ভারত ও পাকিস্থান সরকার নিজ দেশ ও জনগণের প্রয়োজন অনুযায়ী দেওয়ানী কার্যবিধি বিভিন্ন সময় সংশোধন করেছেন।
বর্তমান, বাংলাদেশে যে, দেওয়ানী কার্যবিধি অনুসারে দেওয়ানী মামলাগুলি পরিচালিত হয় তা অনেকাংশেই আধুনিক। তাই আর নতুন করে দেওয়ানী কার্যবিধি প্রণয়ন করার প্রয়োজনিয়তা দেখিনা। তবে, দেওয়ানী কার্যবিধি এখনো অনেক সমস্যা রয়েছে যেগুলি সংশোধণ করা আবশ্যক। আশাকরি বাংলাদেশ সরকার সেগুলিও সংশোধন করবেন।
দেওয়ানী কার্যবিধি অনেক পুরাতন আইন হলেও এখনো বাংলাদেশে প্রচলিত থাকলেও সংশোধনের মাধ্যমে অনেকটাই আধুনিক করার কারনে আরো অনেক দিন প্রচলিত থাকলেও কোন সমস্যা নেই।
সাম্প্রতিক পোষ্টঃ
- মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা: ১৮/০৯/২০২৫ থেকে নতুন আইনি নিয়ম
- বাংলাদেশে পতিতাবৃত্তি কি বৈধ? আইন কি বলে?
- জেনে নিন ২০২৪ সাল থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্থান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, শ্রীলংকা, নেপাল, ভুটান এর বিচারাধীন মামলার সংখ্যা
- ভূমি দলিল এখন ডিজিটাল যুগে, ভূমি মালিকদের জন্য খুলছে নতুন দিগন্ত
- ৭ ধরনের দলিলে মিলবে সরাসরি মালিকানা, লাগবে না কোন নাম জারি। ভূমি রেজিস্ট্রেশনে নতুন যুগের সূচনা হচ্ছে খুব দ্রুত।
বাংলাদেশের প্রচলিত আইনে আপনি কোন মামলায় নিজে পক্ষ হতে পারবেন কি?
যদি আপনি কোন ভাবে যানিতে পারেন যে, বিজ্ঞ আদালতে আপনার কোন সম্পত্তি নিয়ে কোন মামলা হয়েছে এবং আপনাকে উক্ত মামলায় কোন পক্ষ করা হয় নাই, তবে আপনার দুঃশ্চিন্তা না হওয়ার কোন কারন নাই।
তবে, আশার কথা হচ্ছে, আমাদের দেশের প্রচলিত দেওয়ানী কার্যবিধি আইনে এই সমস্যার একটি সুন্দর সমাধান দেওয়া আছে দেওয়ানী কার্যবিধির আদেশ নং 1 এর 10(2) নং বিধিতে।
দেওয়ানী কার্যবিধির 1 নং আদেশের 10(2) নং বিধিতে বলা আছে যে, আদালত পক্ষসমূহকে বাদ দিতে বা যোগ করিতে পারিবেন : মোকদ্দমার যে কোন পর্যায়ে আদালত যেকোন পক্ষের আবেদনক্রমে বা বিনা আবেদনে এবং আদালতের কাছে সংগত বলিয়া প্রতীয়মান শর্তে অন্যায়ভাবে যুক্ত পক্ষের নাম বাদী বা বিবাদী যে হিসাবেই হউক, কর্তন করিতে এবং অন্য যে ব্যক্তির নাম বাদী বা বিবাদি যে হিসাবেই হউক, যুক্ত করা উচিত, অথবা মোকদ্দমায় বিজড়িত প্রশ্ন সমূহের কার্যকর ও সম্পূর্ণভাবে বিচার ও নিষ্পত্তি করিবার জন্য আদালতের সামনে যাহার উপস্থিতি প্রয়োজন হইতে পারে, তাহাকে যুক্ত করিবার আদেশ দিতে পারিবেন।
এই আদেশ অনুযায়ী স্পষ্টভাবে দেখা যায় যে, কোন সম্পত্তি বা কোন বিষয়ে যদি আপনার স্বার্থ থাকে এবং উক্ত বিষয় নিয়ে বিজ্ঞ আদালতে কোন মামলা হলে আপনাকে যদি পক্ষ করা না হয় তবে, বিজ্ঞ আদালতে একটি দরখাস্তের মাধ্যমে আপনার উক্ত বিষয় বা সম্পত্তি সম্পকির্ত সকল দলিল বা কাগজ সমুহ দাখিল করিলে বিজ্ঞ আদালত প্রয়োজন মনে করিলে অবশ্যই আপনাকে উক্ত মামলায় পক্ষ করিবেন।
অর্ডার 1 রুল 10(2) নিয়ে কিছু জরুরী কেস ল’
নিচে আমি কিছু কেস ল’ দিয়ে দিচ্ছি অর্ডার 1 রুল 10(2) নিয়েঃ
- The court is empowered to add the name of anyone in the plaint or remove anyone’s name from the plaint at any stage either on its own motion or upon application of either party for effective and complete adjudication of all question. | 68 DLR 81, 3 ALR 398, 6 MLR(HCD) 116, 30 DLR(SC) 244
- Impleaded Necessary Party: In a suit particularly for partition all the persons having interest in the suit properly must be impleaded in order to adjudicate the dispute effectively and to avoid multiplicity of suits. | 13 MLR(HCD) 41, 7 BLC(HCD) 36, 6 BLD(AD) 291
বিভাগ বন্টন মালায় পক্ষ না করলে কি করবেন?
আপনার ওয়ারেশী বা ক্রয়কৃত জমি নিয়ে কোন ব্যাক্তি বিভাগ বন্টন মামলা করে এবং আপনাকে পক্ষ না করে তাহলে আপনি উক্ত মামলায় পক্ষ হতে পারবেন এবং প্রতিযোগিতা করতে পারবেন।
বিভাগ বন্টন মালায় পক্ষ হওয়া বিষয়ে নিচে কিছু কেস ল’ দিয়ে দিলামঃ
- A bona fide purchaser of the suit property during the pendency of partition suit would be entitled to the share of the alienor’s share in equality and he is necessary party. | AIR 2007(SC) 1062
- Impleaded Necessary Party: In a suit particularly for partition all the persons having interest in the suit properly must be impleaded in order to adjudicate the dispute effectively and to avoid multiplicity of suits. | 13 MLR(HCD) 41, 7 BLC(HCD) 36, 6 BLD(AD) 291
- After Preliminary Decree: … … … .. .. .. In exceptional circumstances addition of parties can be allowed even after preliminary decree is passed. | 49 DLR 60
স্বত্ত্বপ্রচার মামলায় পক্ষ না করলে কি করবেন?
এবার আসা যাক স্বত্ব প্রচার মামলায়। স্বত্ব প্রচার মামলায় অন্য মামলা থেকে একটু ভিন্ন। কারন, যখন কারো কোন সম্পত্তির কোন স্বত্ত নিয়ে সমস্যা সৃষ্টি হয় তখন স্বত্ত্ব প্রচার মামলা করতে হয়।
কোন ব্যক্তির স্বত্ত্ব যদি অন্য কোন ব্যাক্তির নামে হয়ে যায় তবে স্বত্ত্ব প্রচার বাবদ মামলা করে স্বত্ত্ব পুন প্রতিষ্ঠা করতে হয়।
একটি বাস্তব উদাহরণ দেই। আপনি “ক” নামক একজন ব্যাক্তির নিকট থেকে তার সম্পূর্ণ জমি কিনে নিলেন। কেনার পর দেখতে পেলেন আপনার ঐ জমি নিয়ে স্বত্ত্বপ্রচার বাবদ মালা চলছে। আপনার এখন কি করা উচিৎ?
আপনি বিজ্ঞ আদালতে গিয়ে দেওয়ানী কার্যবিধির 1 নং আদেশের 10(2) অনুযায়ী দরখাস্ত দিয়ে পক্ষ হয়ে মামলা পরিচালনা করতে পারবেন কি? হ্যাঁ, পারবেন। একটা গুরুত্বপূর্ণ কেস ল’ দিচ্ছি নিচে–
In a suit for eviction of tenant and for declaration of title a person claiming rival title is proper party. R Tulasi vs Hamed, A1972 M 61.
জনপ্রিয় পোষ্ট সমুহঃ
আপনি যদি লীজ গ্রহীতা হয়ে থাকেন তবে কি তিনি সংশ্লিষ্ট মামলায় পক্ষ হতে পারবেন?
লীজ গ্রহীতা মুল মালিকের নিকট থেকে লীজ নিলে তার কোন স্বত্বের উদ্ভব হয় না। সেকারন লীজ গ্রহীতা সাধারণত কোন মোমলার প্রয়োজনীয় পক্ষ নহেন। তাই লীজ গ্রহীতা পক্ষ হতে পারেন না।
Lessee: Presence of lessee is not in any way necessary in order to effectively adjudicate upon and settle the questions involve in the suit. | 31 DLR 107, 7 BLD(HCD) 105, 8 BLD(AD) 218
উইল প্রবেট কেসে পক্ষ হওয়া যায় কি?
সাধারণত, কেউ যখন উইল করে তবে উক্ত উইলটি আইনগত ভাবে বৈধ করার জন্য বিজ্ঞ জেলা জজ আদালতে প্রবেট মামলা করে ডিক্রি নিতে হয়।
কিন্তু প্রবেট মামলায় বৈধ ওয়ারীশ ব্যতিত কিছু মোকাবেলা বিবাদী থাকেন তাদের পক্ষ অবশ্যই করতে হয়। এছাড়া প্রবেট মামলায় অন্য কেউ প্রয়োজনীয় পক্ষ নহেন। নিচে গুরুত্বপূর্ণ কেস ল’ দিলাম:-
Probate Proceedings: The person independently of the will and adversely to the testator has no locus standi to file application for being added as party in the probate proceeding. | 8 BLD(HCD) 143, 33 DLR(AD) 254, 21 DLR 331, 1 BLD(AD) 218, 8 BLD(HCD) 218
ট্রানসপোজ(বাদী থেকে বিবাদী বা বিবাদী থেকে বাদী) করা যায় কি?
বাংলাদেশে প্রচলিত দেওয়ানী কার্যবিধি এই ক্ষমতা দেয় যে, উপযুক্ত কারণবশত কোন পক্ষের আবেদনের ভিত্তিতে কোন দেওয়ানী মোকদ্দমার বাদী বিবাদী হিসাবে অথবা কোন বিবদীকে বাদী হিসাবে পক্ষভুক্ত হইতে পারেন। নিচে এই বিষয়ে কিছু কেস ল’ দিলাম।
Transposition: There is no clear provision mentioning the word “transposition” but O-1R-10(2) of this code enables the courts to make such transposition, O-1R-10(2) has empower the courts to strike out name of any party either plaintiff or defendant, improper joined and also to add any person either as plaintiff or defendant who ought to have been joined whether as plaintiff or defendant or whose presence before the court nay be necessary for effectual and complete adjudication of the matter. | 3 ALR(AD) 136
Transpose: Read With Sec-151 of C.P.C: The HCD has power to transpose party from one category to another. | PLD 1964(Dacca) 510, 15 DLR 694
প্রিয়েমশন কেসে কি পক্ষ করা যায়?
প্রিয়েমশন কেস খুবই গুরুত্তপূর্ণ এবং অংকের মত একটি কেস। এই ধরণের কেসে প্রয়োপনীয় পক্ষের অভাবে মামলায় হারতে হয়। সে কারণ কোস করার সময় যদি প্রয়োজনীয় পক্ষ বাদ পড়ে যায় তবে দেওয়ানী কার্যবিধির আদেশ নং 1 এর 10(2) নং বিধিতে পক্ষ হওয়া যায়। নিচে কিছু কেস ল’ দিলাম।
Pre-emption: Provision of section96(2) regarding of necessary parties is mandatory and not directory. | 1 BLD(AD) 77, 4 BLD(HCD) 288
উপসংহারঃ
বর্তমানে বাংলাদেশে প্রচলিত দেওয়ানী কার্যবিধি অনেক পুরাতন একটি আইন হলেও সমস্ত ভবিষ্যৎ সকল সমস্যার কথা মাথায় রেখেই খুব সুন্দরভাবে তৈরী করা হয়েছিল।
অসাবধানতা বশত বা ইচ্ছা করে কোন মোকদ্দমার প্রয়োজনীয় পক্ষ যদি মামলা থেকে বাদ পড়ে যায় তবে তাকে উক্ত মামলায় পক্ষ করার মত একটি সুন্দর পন্থা দেওয়ানী কার্যবিধির আদেশ নং 1 এর 10(2) নং বিধিতে রাখা হয়েছে।
সেকারনে কোন মামলার স্বার্থ সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে উক্ত মামায় খুব সহজেই পক্ষ করা যায়। এতে করে ন্যায় বিচার তরান্বিত হয় এবং সঠিকভাবে বিচার কার্য সম্পন্ন করা সম্ভব হয়।
আপনার কোন সম্পত্তি বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোন মামলা হলে এবং উক্ত মামলায় আপনাকে পক্ষ না করা হলে দেওয়ানী কার্যবিধির আদেশ নং 1 এর 10(2) অনুযায়ী সয়শ্লিষ্ট আদালতে আবেদন করে এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হলে আপনিও পক্ষ হতে পারবেন। এতে কোন বাধা নেই।
কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে যানান। আরো কোন বিষয় সম্পর্কে যানতে চাইলে কমেন্ট করে যানান।

One Comment
আমি কুর্ফা পত্তন আইন সম্পর্কে বিস্তারিত জানতে চাই । আমাকে কোন বই সাজেস্ট করবেন কি।?