খাজনা দাখিলা সম্পর্কে আপনার যে বিষয়গুলি যানা দরকারঃ

খাজনা দাখিলা

খাজনা দাখিলা কি? অনেকেই এ্যাডভোকেট সাহেবের কাছে এসে এই “খাজনা দাখিলা” সম্পর্কে যানতে চান। কিন্তু সবাইকে সব সময় উত্তর প্রদান করা সম্ভব হয়ে উঠে না। তাই, আজ আপনাদের জন্য খাজনা দাখিলা সম্পর্কে কিছু তথ্য দিলাম।

খাজনা দাখিলা কি?

জমিদার বা সরকার তার জমি ব্যবহারের জন্য প্রতিটি জমির জন্য কর নির্ধারন করিয়া থাকে। এই করকে আমরা খাজনা হিসাবে যানি। এই খাজনা প্রদান করিবার জন্য একটি নির্দিষ্ট ফরম আছে। ঐ ফরম পুরন করিয়া যখন খাজনা প্রদান করা হয় তখন খাজনা গ্রহণকারী ব্যক্তি বা কর্মচারী খাজনা করে নিজের স্বাক্ষর ও সীলমোহর প্রদান করেন, তখন ঐ ফরমকে খাজনা দাখিলা বলা হয়।

খাজনা দাখিলা কয় ধরনের হয়?

সাধারণত খাজনার দাখিলা দু’ধরনের হয়। যথা:

  • ১৪-০৪-১৯৫৬ সালের আগে জমিদারকে রশিদযোগে খাজনা পরিশোধের দাখিলা।
  • ১৪-০৪-১৯৫৬ সালের পরে Sate Acquisition and Tenancy Act, 1950 এর ৫ম অধ্যায় যে জেলায় যে তারিখে কার্যকরী হয় ঐ তারিখ হইতে সরকারকে খাজনা প্রদানের নিয়ম চালু হয়।

খাজনা দাখিলা Private Document না Public Document?

ব্যক্তি বিশেষ যেমন জমিদার বরাবরে পরিশোধিত খাজনার দাখিলা Private Document হিসাবে গণ্য হয়। তবে, সাক্ষ্য আইনের ৯০ ধারা অনুযায়ী Private Document ৩০ বছরের দলিল হিসাবে গ্রহণযোগ্য হয় । সরকারের বরাবরে পরিশোধিত খাজনার দাখিলা সাক্ষ্য আইনের ৭৪ ধারা অনুযায়ী Public Documentহিসাবে গণ্য হয়।

জমিদারের খাজনা পরিশোধিত হয়েছে তা খাজনার দাখিলা দ্বারা প্রাথমিক সাক্ষ্য বহন করে কিন্তু ইহা চূড়ান্ত সাক্ষ্য নয়। কোন পক্ষ যদি খাজনার দাখিলা উপস্থাপন করে এবং কোন পক্ষ যদি উক্ত দাখিলা চ্যালেন্জ করে তবে প্রমাণের জন্য লেখক এবং অন্য সাক্ষী আবশ্যক হয়। অপ্রত্যায়নকৃত দাখিলা সাক্ষ্য হিসাবে কোন ভূমিকা পালন করে না।

এ বিষয়ে উচ্চ আদালতের কিছু গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত নিচে দেওয়া হইলঃ

1।Rent receipts are evidence of possession, and may be used as collateral evidence of title.

The rent-receipts were excluded from consideration by the lower Appellate Court taking the view that High Court the slew that these are provisional receipts and described by that they carry little weight in that “any person interested in a land may pay rent to the Government Acquired Estate”. This view is erroneous, for rent receipts, though not documents of title, are important Items of evidence of possession and may be used as collateral evidence of title since possession generally follows title. 35 DLR(AD) 216 (Relevant Page 217)

2। Dakhilas– Evidentiary value of dakhilas which are but private documents – Dakbilas in order to carry weight in a court of law has to be proved by the scribe who wrote them, by the signature of the executant and when such signatures are disputed by comparing disputed signatures. 35 DLR 129

খাজনার পরিমান কি পরিবর্তন যোগ্য?

বিটি এক্টের ৫০ ধারা অনুযায়ী নির্দিষ্ট হারে খাজনা ধার্য্যের নিয়ম রাখা হয়েছে। এখানে যত খাজনা ধার্য্যকৃত হয় তা ২০ বছরের মধ্যে বর্ধিত করার নিয়ম নাই।এ আইনে ৫২ ধারা অনুযায়ী অঞ্চল ভিত্তিক খাজনার হার পরিবর্তিত হওয়ার নিয়ম আছে। এসএটি এক্টের ১০০ ধারা অনুযায়ী খাজনা নির্ধারিত হয় এবং পরবর্তীতে এ আইনে ১০৫ ধারা অনুযায়ী খাজনা বৃদ্ধির নিয়ম রাখা হয়। তবে এ বৃদ্ধির হার ৫০% এর বেশী হয় না।

কোন তারিখে কবে কোথায় সরকার কতৃক খাজনা গ্রহণ আরম্ভ হয়?

নিচের লিস্টে এলাকা অসুযায়ী S.A&T Act অনুযায়ী কবে, কোথায়, কোন তারিখে খাজনা গ্রহন শুরু হয় তা প্রদান করা হলঃ

এলাকাতারিখ
পটুয়াখালী০৫-০৮-১৯৫৪
খুলনা02-01-1958 (13 DLR 388)
বাকেরগঞ্জ১২-০৫-১৯৫৮
কুমিল্লা১০-০৫-১৯৬৩
বগুড়া, চট্টগ্রাম, ঢাকা, যশোর, ময়মনসিংহ নোয়াখালী, রাজশাহী, রংপুর, সিলেট০১-০৮-১৯৬৩
দিনাজপুর29-08-1963
ফরিদপুর05-08-1965

খাজনা বকেয়া হলে সে বিষয়ে আইনের বিধানঃ

বকেয়া খাজনা আদায়ের জন্য মোট সময় দেয়া হয় এমন ভাবে, যে বছরে বকেয়া যাজনাটি প্রাপ্য হলো তার সর্বশেষ তারিখ হতে শুরু করে তিন বছর খাজনা দাবী করা যায় মর্মে S.A&Tআইনের ১৪২ ধারায় বর্ণিত থাকে।

খাজনা বকেয়া হলে ঐ জমা নিলাম করতে পারে কি?

কারো খাজনা বকেয়া পড়লে S.A&T আইন কার্যকারী হবার পরবর্তী তিন বছর পর এ আইনের ১৪১ ধারা অনুযায়ী ১৯১৩ সনের পিডিআর এক্টের আলোকে খাজনা আদায়ের জন্য সরকার অধিকারী হয় এবং এ কারণে সার্টিফিকেট মামলার এ মাধ্যমে এ আইনের ১৩৯ ধারা অনুযায়ী নিলাম বিক্রয়ের বিধান রাখা হয়।

খাজনা পরিশোধ না করিয়াও স্বত্ত্ব অক্ষুন্ন থাকে কি না?

এমন অনেক প্রজা বা রায়ত আছে যাদের নাম খতিয়ানে লিপি হয়ে প্রচারিত হবার পরও তারা বিভিন্ন কারনে খাজনা পরিশোধ না করে খাজনা বকেয়া রাখেন। খাজনা পরিশোধ একটি আইনগত বাধ্যবধকতা। তবে খাজনা পরিশোধ না করার কারণে কোন ব্যক্তি কোন সম্পত্তিতে স্বত্ববান হলে তার স্বত্ত্ব এ অঞ্জুহাতে নষ্ট হয়ে যাবে না।

এ বিষয়ে উচ্চ আদালতের কিছু গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত নিচে দেওয়া হইলঃ

1. Non-payment of rent by the tenant for long is not a ground to draw the conclusion that thereby he has lost title, interest and possession of the land….. 36 DLR 127

2. Mere non payment of rent does not affect the title accrued through lawful transfer from rightful owner. 5 XP(AD) 192 (Relevant Page 193)

উপসংহারঃ

খাজনা দাখিলা সম্পর্কে আরো অনেক তথ্যই আমার কাছে আছে। তবে, সময়ের স্বল্পতার কারনে সকল তথ্য একটি Article এ প্রদান করা সম্ভব নয়। খাজনা দাখিলা সম্পর্কে উচ্চ আদালতের অনেক সীদ্ধান্তই আমার কাছে সংগ্রৃহীত রয়েছে। আরো তথ্য ভবিষ্যতে আপনাদের দিতে পারবো। খাজনা দাখিলা সম্পর্কে কিছু যানার থাকলে কমেন্ট বক্সে যানান।

Leave a ReplyCancel reply

error: Content is protected !!
Scroll to Top
Exit mobile version