দেওয়ানী কার্যবিধির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

দেওয়ানী মোকদ্দমার পরিচালনা করার জন্য দেওয়ানী কার্যবিধি অপরিহার্য একটি আইন। আজ কিছু অতিব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের জন্য খুব সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি।
1. বিভাগ বন্টন মামলা বা Partition Suit কত ধারা মোতাবেক হয়ে থাকে?
1.1.বিভাগ বন্টন মামলা বলতে কি বোঝায়?
আমরা অনেকেই বিভাগ বন্টনের মামলার নাম শুনে থাকি। স্থাবর সম্পত্তির এজমালিতে থাকলে এবং শরীকগণের মধ্যে কোন ভাগবন্ট না থাকলে যে কোন শরীক বিজ্ঞ আদালতে এসে উক্ত এজমালি জমি ভাগ বন্টন করে পাওয়ার জন্য মামলা করতে পারেন। এই ধরনের মামলাগুলোকে বিভাগ বন্টন মামলা বলা হয়ে থাকে।
1.2.বিভাগ বন্টন মামলা দেওয়ানী কার্যবিধি আইনের কোন ধারা অনুযায়ী হয়ে থাকে?
বন্টন বা পার্টিশনের মামলা সাধারণত দেওয়ানী কার্যবিধির আদেশ ২০ নিয়ম ১৮ মোতাবেক হয়ে থাকে।
2. আরজি খারিজের আদেশ ডিক্রি না আদেশ?
আরজি খারিজ ডিক্রি হিসাবে গন্য হয়।
3. কোন মামলায় আপীল হইলে আপীল চলাকালে মূল মামলার আরজি সংশোধন করা যায় কি?
দেংঃ কাঃ বিধির 6 নং আদেশের 17 নং নিয়ম অনুযায়ী আপীল চলাকালেও মূল মোকদ্দমার আরজি সংশোধনে কোন বাধা নাই।

Leave a Reply