দেওয়ানী মামলার সমন জারী সমস্ত প্রশ্নের উত্তর(২০২৫ সালের সংশোধনী অনুযায়ী)

দেওয়ানী মোকদ্দমার ক্ষেত্রে আমরা দেখি যে, মামলাগুলি অনেকদিন ধরে চলে, যেন শেষ হতেই চায় না। এর পেছনে একটি বড় কারন সমন নোটিশ সঠিকভাবে দ্রুত জারী না হওয়া। সমন যদি সঠিকাভাবে জারী না হয় তবে দেওয়ানী মোকদ্দমা শুরুই হয় না। তাই সমন নোটিশ দ্রুত জারী হওয়া জরুরী দেওয়ানী মোকদ্দমা নিষ্পত্তি ক্ষেত্রে।
দেওয়ানী কার্যবিধির 5 নং আদেশ মোতাবেক সমন সঠিকভাবে জারী না হইলে দেওয়ানী মোকদ্দমার কার্যক্রম সামনের দিকে অগ্রসর হয় না। আমি আমার 2 টি মামলায় সমন জারী নিয়ে অনেক সমস্যায় পরেছিলাম। তাই চেষ্টা করলাম আপনাদের সাথে সমস্যাটা ভাগাভাগি করার। আশা করি আপনার উপকৃত হবেন।
- সমন কি কি পদ্ধতিতে জারী করা হয়ে থাকে?
- দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর কত নং আদেশে সমন জারির বিধান বর্ণিত হয়েছে?
- বাদী যদি মিথ্যা বা ভুল ঠিকানা প্রদান করে মামলা করে এবং সেই অনুযায়ী সমন ইস্যু করা হয় তবে তার ফলাফল কি হবে?
- মামলা দায়েরের পর কখন বিবাদীকে সমন দেয়া হবে না?
- অস্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলার জারিকৃত সমন বিবাদীকে দেয়া না গেলে এবং বিবাদী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন প্রতিনিধি না থাকলে সমন কাকে দিতে হবে?
- জারিকৃত সমন ডেলিভারী দেয়ার পর প্রাপ্তি স্বীকারের জন্য কার স্বাক্ষর লাগবে?
- জারিকৃত সমন গ্রহণ করতে অস্বীকার করলে বা সমন গ্রহণ করার জন্য কাউকে না পাওয়া গেলে কি করনীয়?
- যদি মোকদ্দমার প্রথম শুনানীতে বাদী হাজির থাকে কিন্তু বিবাদী গর হাজির থাকে এবং যথাযথভাবে সমন জারি হয় নাই বলে প্রমাণিত হয় তবে আদালত কী করতে পারে?
- সমন পাঠানোর নতুন নিয়ম( ২০২৫ সালের সশোধনী অনুযায়ী)ঃ
- বিবাদী যদি সরকারী কর্মচারী হয়ে থাকে তবে সমনটি দেয়ার জন্য কার নিকট পাঠানো হবে?
- দেওয়ানী মামলার সমন জারী বিষয়ে আমার মতামতঃ
সমন কি কি পদ্ধতিতে জারী করা হয়ে থাকে?
সাধারণতঃ সমন দুইভাবে জারী করা হয়।
- আদালতের জারীকারক মাধ্যমে। এই ধরনের সমন জারীর ক্ষেত্রে আদালতের একজন জারীকারক সমন নিয়ে বিবাদীদের ঠিকানায় স্বশরীরে গিয়ে সমন প্রদান করেন।
- আদাৈলত রেজিষ্ট্রি ডাক যোগে সমন প্রেরণ করে থাকেন।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর কত নং আদেশে সমন জারির বিধান বর্ণিত হয়েছে?
দেওয়ানী কার্যবিধির 5 নং আদেশে সমন জারির বিধানগুলি বর্ণিত হইয়াছে।
বাদী যদি মিথ্যা বা ভুল ঠিকানা প্রদান করে মামলা করে এবং সেই অনুযায়ী সমন ইস্যু করা হয় তবে তার ফলাফল কি হবে?
বাদীর আরজিতে প্রদত্ত মিথ্যা বা ভুল ঠিকানা অনুযাযী সমন প্রদান করা হয় এবং সমন যদি যথাযথভাবে জারী না হয় তবে বাদী অবশ্যই সঠিক ঠিকানা আদালতে প্রদান করিবেন এবং বিজ্ঞ আদালত পুনরায় সমন প্রদান করিবেন।
মামলা দায়েরের পর কখন বিবাদীকে সমন দেয়া হবে না?
দেওয়ানী কার্যবিধির 5 নং আদেশের 1 নং বিধি মোতাবেক মোকদ্দমা দায়েরের সময় যদি বিবাদী হাজির বাদীর দাবী স্বীকার করে নেন তবে উক্ত বিবাদীকে সমন প্রদানের প্রয়োজন নাই।
অস্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলার জারিকৃত সমন বিবাদীকে দেয়া না গেলে এবং বিবাদী কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন প্রতিনিধি না থাকলে সমন কাকে দিতে হবে?
দেওয়ানী কার্যবিধির 5 নং আদেশের 14 নং বিধি মোতাবেক বিবাদীর ভারপ্রাপ্ত যে কোন প্রতিনিধীর উপর সমন জারী করা যাবে।
জারিকৃত সমন ডেলিভারী দেয়ার পর প্রাপ্তি স্বীকারের জন্য কার স্বাক্ষর লাগবে?
দেওয়ানী কার্যবিধির 5 নং আদেশের 16 নং বিধি মোতাবেক যিনি সমন গ্রহণ করিবেন তিনি প্রাপ্তি স্বীকারের জন্য স্বাক্ষর করিবেন।
চূড়ান্ত নিষ্পত্তির জন্য সমন জারি করা হলে আদালত বিবাদীকে কী নির্দেশ দিবে?
দেওয়ানী কার্যবিধির 5 নং আদেশের 5 নং বিধি অনুযায়ী “মোকদ্দমাটি চুরান্ত নিষ্পত্তির জন্য সমন দেওয়া হইতেছে কি না তা সমন ইস্যু করার সময় করত সমন প্রদান করিবেন।”
জারিকৃত সমন গ্রহণ করতে অস্বীকার করলে বা সমন গ্রহণ করার জন্য কাউকে না পাওয়া গেলে কি করনীয়?
যে বাড়ীতে বিবাদী সাধারণত বসবাস করেন বা ব্যবসা করেন বা অন্য কোন লাভজনক কাজ করেন সেই বাড়ীর বাহিরের দরজায় বা দৃষ্টি আর্ক শিত হয় এমন স্থানে সমনের একটি অুলিপি লটকাইয়া জারীকারক জারী করিবেন।
যদি মোকদ্দমার প্রথম শুনানীতে বাদী হাজির থাকে কিন্তু বিবাদী গর হাজির থাকে এবং যথাযথভাবে সমন জারি হয় নাই বলে প্রমাণিত হয় তবে আদালত কী করতে পারে?
এই রুপ অবস্থায় বিজ্ঞ আদালত পুনরায় সমন জারির আদেশ প্রদান করিতে পারেন।
সমন পাঠানোর নতুন নিয়ম( ২০২৫ সালের সশোধনী অনুযায়ী)ঃ
২০২৫ সালের দেওয়ানী কার্য বিধির সংশোধনী সমন জারির ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আশা হয়েছে। যেমন Order 5 Rule 9(3) মোতাবেক এখন থেকে SMS বা Call বা Instant Messaging service এর মাধ্যমেও এখন থেকে সমন জারি করা যাবে। আশা করা যায় এই সংশোধনী থেকে সমন জারি করার ক্ষেত্রে অনেক গুল সমস্যার সমাধান হবে। তবে দেখার বিষয় হল বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এই নতুন নিয়ম কতটুকু কার্যকর হয়। অবশ্য সেটা সময় বলে দেবে। তবে ভাল কিছু হবে আশা রাখি।
বিবাদী যদি সরকারী কর্মচারী হয়ে থাকে তবে সমনটি দেয়ার জন্য কার নিকট পাঠানো হবে?
দেওয়ানী কার্যবিধির 5 নং আদেশের 27 নং বিধি মোতাবেক বিবাদী যদি সরকারী করর্মারী হয় তবে উক্ত সমনের নকল সহ বিবাদী যে অফিসে চাকুরি করেন সেই অফিসের প্রধানের নিকট প্রেরন করত জারী করিতে হইবে।
বিবাদী যদি সৈনিক, নাবিক বা বৈমানিক হয় তবে সমন প্রদানের জন্য কার নিকট পাঠানো হবে?
দেওয়ানী কার্যবিধির 5 নং আদেশের 28 নং বিধি মোতাবেক বিবাদী যদি সৈনিক, নাবিক বা বৈমানিক হয় তবে উক্ত সমনের নকল সহ বিবাদীর কমান্ডিং অফিসারের নিকট প্রেরন করত জারী করিতে হইবে।
কোন বিবাদী যদি অন্য আদালতের এখতিয়ারে বসবাস করেন তবে তার সমন জারী কিভাবে হইবে?
দেওয়ানী কার্যবিধির 5 নং আদেশের 21 ও 22 নং বিধি মোতাবেক উক্ত এলাকারে এখতিয়ার সম্পন্ন আদালতে উক্ত সমন প্রদান করা হবে এবং ঐ আদালতের নির্দেশক্রমে সমন জারী করার পর উক্ত সমনের সকল রেকর্ড মূল সমন জারীকারী আদালতে ফেরত প্রদান করা হবে।
যদি বিবাদী করারগারে অবস্থান করেন তবে কিভাবে সমন প্রদান করা হবে?
দেওয়ানী কার্যবিধির 5 নং আদেশের 24 নং বিধি মোতাবেক কারাগারে আটক বিবাদীকে সমন প্রদান করিতে হইলে কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর সমন অর্পণ করিবার মাধ্যমে বা ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করিতে হইবে।
বিবাদী যদি দেশের বাহিরে বসবাস করেন তবে তাকে কিভাবে সমন প্রদান করা হবে?
দেওয়ানী কার্যবিধির 5 নং আদেশের 25 নং বিধি মোতাবেক বিবাদী যদি দেশের বাহিরে বসবাস করেন এবং তাহার ক্ষমতাপ্রাপ্ত কোন প্রতিনিধি সমন গ্রহণ করিবার জন্য কেউ না থাকে তবে উক্ত বিবাদী যে স্থানে বসবাস করেন সেই স্থানের ঠিকানায় সমন পাঠাইতে হইবে। তবে, উক্ত স্থানের এখতিয়ারাধীন আদালতে উক্ত সমন ডাকযোগে পাঠাইতে হবে।
দেওয়ানী মামলার সমন জারী বিষয়ে আমার মতামতঃ
আজ দেওয়ানী মামলার সমন প্রদানের বিভিন্ন পদ্ধতি ও সমন গ্রহনের ফলাফল নিয়ে বেশ কিছু আলোচনা করালাম। আপনাদের যদি দেওয়ানী মামলার সমন বিষয়ে কোন প্রশ্ন থাকে তবে দয়াকরে নিচের কমেন্ট বক্সে যানান, আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনসাল্লাহ।

Leave a Reply