বাটাদাগ (BATA PLOT) সম্পর্কে যে বিষয়গুলি অবশ্যই যা যানা দরকার

সাধারণত, কোন জমির অবস্থান প্রকাশ করতে দাগ নম্বর ব্যবহৃত হয়। অনেক সময় আমরা বাটা দাগের কথা শুনতে পাই। আসলে বাটা দাগ বলতে কি বোঝায়? এই বিষয়ে আমাদের পরিষ্কার জ্ঞান থাকা আবশ্যক। আজ আমরা বাটা দাগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোপনা করি।
বাটা দাগ বলতে কি বোঝায় বা বাটা দাগ কাকে বলে?
ভূমি জরীপের সময় সীট তৈরীর কাজে বা দায়িত্বে নিয়োজিত সার্ভেয়ারগণ অনেকে ভুলক্রমে সীটে নক্সা তৈরীর পর তার দাগ নম্বর লিখতে ভুলে যায় । পরবর্তিতে এ ভুল ধরা পর, দেখা যায় সে যেভাবে একটির পর একটি দাগ নম্বর ব্যবহার করার পর অনেক দাগ নম্বর বিভিন্ন নক্সায় বসানোর পর কোন একটি দাগের পার্শ্বে দাগ নম্বর বসানোর পর এর পার্শ্ববর্তী এক বা একাধিক দাগ ভুলক্রমে নম্বর সংখ্যা লিপিকরণে বাদ পড়ে গেছে।
খানাপুরির সময় খন্ড খন্ড অংশ সীটে চিহ্নিত করবার পর নক্সার কোন প্লটে দাগ নম্বর দিতে ভুল হয়ে গেলে তখন ঐ মৌজায় সীটের ধারাবাহিক ক্রমিকে ব্যবহৃত দাগ নম্বরের সর্বশেষ নম্বরের পরবর্তী নম্বর সেই Missing প্লট নম্বর হিসাবে লিপিবদ্ধ করা হয়। এ জাতীয় নম্বরকে মূল নম্বরের বাটা দাগ নম্বর বলে।
বাটা দাগ বোঝার নিয়ম:
খতিয়ানে বাটা দাগ বোঝার নিয়মঃ
খতিয়ানে বাটা দাগ হিসাবে উপরে ও নীচে দু’টি দাগ থাকে। এ দুটি দাগের মধ্যে সংখ্যাগত দিক দিয়ে যে দাগটির গাণিতিক সংখ্যা অধিকতর বা বড় সেই দাগটি হবে Missing পটের দাগ বা বাটা দাগ। নক্সায় অপেক্ষাকৃত ছোট দাগের পার্শ্বে Missing দাগ হিসাবে বড় দাগটি লিপিকৃত হয় Missing দাগ বসানোর আগে ঐ সীটে এ যাবৎ যত টুকু দাগ স্বাভাবিক দাগ হিসাবে লিপিকৃত হয়েছিল, তার পরবর্তি দাগটি missing দাগ হিসাবে লিপিবদ্ধ করতে হয়।
তবে কোন সীটে ভগ্নাংশ আকারে উপরে ও নীচে ২টি দাগ ব্যবহৃত না হলেও খতিয়ানে দাগের কলামে উপরে ও নীচে ২টি দাগ ব্যবহৃত হয় ভগ্নাংশ হিসাবে লিপিকৃত ২টি দাগকে একটি বাটা দাগ বলা হয় এবং দু’টি দাগের মধ্যে বড় (সংখ্যাগত দিক দিয়ে বড়) দাগ ঐ জায়গার দাগ হিসাবে প্রকাশ করা হয়।
- বাটা দাগে উপরে একটি ও নিচে একটি দাগ থাকে এই রকমভাবে। যেমন:100/250
- গাণিতিক সংখ্যা হিসাবে বড় দাগটি বাটা দাগ। যেমন:- 100/250 এই উদাহরনে 250 নম্বরটি বাটা দাগ।
- নক্সা সীটে যত দাগ থাকে তার পর থেকে বাটা দাগ নম্বর শুরু হয়।
ম্যাপে বাটা দাগ বোঝার উপায় কি?
তবে মনে রাখতে হবে, বাটা দাগ ম্যাপে কিন্তু খতিয়ানে যে ভাবে লেখা থাকে সেই ভাবে লেখা থাকে না। খতিয়ানে ভগ্নাংশ হিসাবে বাটা দাগ লেখা থাকলেও ম্যাপে কিন্তু কোন প্রকার ভগ্নাংশ দিয়ে বাটা দাগ লেখা থাকে না। যে কোন ম্যাপে যদি দেখা যায় কোন দাগের নম্বরের পাশে এমন একটি দাগ রয়েছে যে টা ঐ দাগ নম্বর থেকে সংখ্যায় অনেক বড় তাহলে বুজতে হবে সেটি বাটা দাগ।
উদাহরণ হিসাবে বলা যায় কোন ম্যাপে ৯১ নং দাগের পাশে ৫৭৬ নং দাগ লেখা আছে তবে বুঝতে হবে ৫৭৬ নং দাগটি একটি বাটা দাগ।
বাটা দাগ কিভাবে লিখতে হয়?
বাটা দাগ লেখা খুব সহজ ব্যাপার। সাধারণত, গাণিতিক সংখ্যা হিসাবে বড় দাগটি বাটা দাগ। যেমন:- 100/250 এই উদাহরনে 250 নম্বরটি বাটা দাগ। যে দাগের বাটা দাগ লিখতে চাচ্ছেন
বাটা দাগ নিয়ে শেষের কথা:
আসলে বাটা দাগ নিয়ে খুব বেশী কিছু যানার নেই। আমি যতটুকু যানতাম ততটুকু আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এর পরও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে যানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।

Leave a Reply