কোন ব্যক্তি যদি ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে জমানো টাকা রেখে মৃত্যু বরণ করেন তবে, উক্ত গচ্ছিত টাকা তাহার ওয়ারেশগণ তুলবেন কি ভাবে?

সাকসেশন দরখাস্ত

টাইটেল দেখে ভাবছেনে এটা কোন বিষয় হলো? মৃত ব্যক্তির ওয়ারেশগণ ব্যাংকে গেলেই তো ব্যাং টাকা দিতে বাধ্য! আসলেই কি তাই? চলুন দেখা যাক।

বাংলাদেশে সুন্দরভাবে এবং প্রায় নিরাপদে কষ্টে অজির্ত টাকা জমিয়ে রাখার জন্য প্রধান মাধ্যম হল বিভিন্ন রকমের সরকারী বা বেসরকারী ব্যাংক, আথির্ক প্রতিষ্ঠান, পোষ্ট অফিস।

এই সব প্রতিষ্ঠানে একাউন্ট খোলার সময় একাউন্ট গ্রহীতার একজন নমীনির নাম ও ছবি রাখা হয়। এরফলে উক্ত একাউন্ট গ্রহীতা মারা গেলে তার গচ্ছিত টাকা উক্ত নমীনি প্রাপ্ত হয়ে থাকেন।

অবে, নমীনি কে সম্পূর্ণ টাকা দেওয়ার ক্ষেত্রে এবং নমীনি না থাকলে উক্ত টাকা উত্তোলন করতে বেশ সমস্যায় পড়তে হয়। এই সমস্যার সমাধান কি?

ভেতরে যে সব বিষয় যানতে পারবেনঃ

যদি নমীনি থাকে তবে টাকা উত্তোলনের নিয়মঃ-

সাধারণত, যদি নমীনি থাকে তবে ব্যাংক উক্ত নমীনিকে মৃত ব্যক্তির সমস্ত টাকা দিয়ে থাকেন। তবে, অনেক সময় ব্যাংক কোর্ট থেকে সাকসেশন মামলা করে সাকসেশন সনদ নিয়ে আসতে বলতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে আদালতে গিয়ে সাকসেশন মামলা করে সাকসেশন সনদ নিয়ে তারপর ব্যাংকে গচ্ছিত টাকা তুলতে হবে।

তবে, বর্তমান সময়ে মহামান্য হাইকোর্ট এই নিয়ম বন্ধ ঘোষণা করেছেন। এখন নমীনি থাকুক আর নাই থাকুক সাকশেষন মামলা করে টাকা তুলতে হবে। অথবা মৃত ব্যক্তির বৈধ ওয়ারেশ টাকা তুলবেন।

যদি নমীনি না থাকে তবে টাকা উত্তোলনের নিয়মঃ-

সাধারণত, নমীনি যদি না থাকে তবে, বিজ্ঞ আদালত থেকে সাকসেশন সনদ নিয়ে তারপর ব্যাংক থেকে টাকা তুলতে হয়। তবে এখানেও কিছু ব্যাপার আছে।

তবে কি খুব কম টাকা হলেও সাকসেশন সনদ নিতে হবে?

প্রত্যেকটি ব্যাংকের প্রত্যেকটি শাখার জন্য একটি নির্ধারিত সীমা দেওয়া থাকে। এই সীমার নিচে যদি আপনার টাকার অংক হয়ে থাকে তবে আপনার মৃত বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, বা আপনার সন্তানের টাকা উত্তোলন ক্ষেত্রে সাকসেশন সনদ না নিলেও চলে। তবে, ব্যাংক ম্যানেজার যদি মনে করেন যে সাকসেশন সনদ বা সাকসেশন সাটির্ফিকেট লাগবে, তবে আপনা তা অবশ্যই দিতে হবে।

এখন প্রশ্ন হচ্ছে কত টাকার নিচে থাকলে আপনাকে বিজ্ঞ আদালত থেকে সাকসেশন সনদ নিতে হবে না? এই ব্যাপারটা নির্ভর করে প্রত্যেকটি ব্যাংকের প্রত্যেকটি শাখার উপর। ধরুন, আপনি ঢাকার মতিঝিলের কোন ব্যাংক থেকে মৃত ব্যাক্তির টাকা প্রাপ্ত হবেন। কিন্তু টাকার পরিমান 100,000/= । উক্ত ব্যাংকের মতিঝিল শাখাকে 2,00,000/= টাকা পর্যন্ত সাকসেশন সাটির্ফিকেট ব্যাতিরেখে টাকা প্রদান করার ক্ষমতা দেওয়া আছে। তাহলে উক্ত 2,00,000/= টাকার নিচে যে কোন পেরিমানের টাকা সাকসেশন সাটির্ফিকেট বাদেই নিতে পারবেন।

আবার, ধরুন কোন একটি জেলা শহরে কোন ব্যাংকের কোন শাখার সবোর্চ্চ 50,000/= টাকার নিচের কোন পরিমান টাকা সাটির্ফিকেট ব্যাতিরেখে টাকা প্রদান করার ক্ষমতা দেওয়া থাকলে অবশ্যই 50,001 যদি আপনার পাওনা থাকে তবে সাটির্ফিকেট বিজ্ঞ আদালত থেকে নিয়ে উক্ত টাকা তুলতে হবে।

কোন আইনের কত ধারা মতে সাকসেশন দরখাস্ত করতে হয়?

সাকসেশন বিষয়ে বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার ফলে তৎকালিন ব্রিটিশ আইনপ্রনেতাগণ সাকসেশন বিষয়ে সকল সমস্যা সমাধনের জন্য ইং 1925 সালের সাকসেশন আইন পাশ করেন। উক্ত ইং 1925 সালের সাকসেশন আইনের 372 নং ধারায় সাকসেশন র্সাটিফিকেট পাওয়ার জন্য দরখাস্ত করার কথা বলা আছে। সুতরাং ইং 1925 সালের সাকসেশন আইনের 372 নং ধারায় সাকসেশন দরখাস্ত করতে হয়।

নিচে সাকসেশন আইনের 372 নং ধারা দিয়ে দিলাম।

  1. Application for certificate: (1) Application for such a certificate shall be made to the District Judge by a petition signed and verified by or on behalf of the applicant in the manner prescribed by the Code of Civil Procedure, 1908 (V of 190%), for the signing and verification of a plaint by or on behalf of a plaintiff, and setting forth the following particulars, namely:-

(a) the time of the death of the deceased;

(b) the ordinary residence of the deceased at the time of his death and, if the such residence was not within the local limits of the jurisdiction of the Judge to whom the application is made, then the property of the deceased within those limits;

(c) the family or other near relatives of the deceased and their respective residences; (d) the right in which the petitioner claims;

(e) the absence of any impediment under Sec. 370 or under any other provision of this Act or any other enactment, to the grant of the certificate or to the validity thereof if it were granted; and

()the debts and securities in respect of which the

the certificate is applied for.. (2) If the petition contains any averment which the person verifying it knows or believes to be false, or does not believe to be true, that person shall be deemed to have committed an offense under Section 198 of the Pakistan Penal Code (XLV of 1860).

(3) Application for such a certificate may be made in respect of any debt or debts due to the deceased creditor or in respect of portions thereof.

সাকসেশন দরখাস্ত করতে গেলে কি কি কাগজ লাগবে?

সাধারণত সাকসেশন দরখাস্ত করতে হলে খুব কম কিন্তু গুরুত্ত্বপূর্ণ কাগজ প্রয়োজন হয়। নিচে এগুলি দিলাম।

  • মৃত ব্যক্তির মৃত্যু সনদ
  • ওয়ারেশ সনদ।
  • যে যে ব্যাংক বা আথির্ক প্রতিষ্ঠানে টাকা জমা আছে তার সর্বশেষ স্টেমেন্ট অর্থাৎ কোথায় কত টাকা জমা আছে সে বিষয়ে বিবনরণী।
  • সাইটি অর্থাৎ কোন একজন বা একাধীক নিকট আত্মীয়র নাম।

কি কি বিষয় নিয়ে সাকসেশন দরখাস্ত করা যায়?

সাকসেশন দরখাস্ত করতে হয় যে বিষয়গুলি 1925 সালের সাকসেশন আইনের 370 নং ধারায় বলা আছে। যদিও এই ধারায় শুধুমাত্র বলা আছে কোন কোন বিষয়গুলির জন্য সাকসেশন সাটির্ফিকেট দেওয়া যাবে না। আপনাদের সুবির্ধাথে 370 নং ধারা টি নিচে দিলাম। পরে আরো বিস্তারিত আলোচনা করবো।

  1. Restriction on grant of certificates under this Part:

(1) A succession certificate (hereinafter in this Part referred to as a certificate) shall not be granted under this Part with respect to any debt or security to which a right is required by Section 212 or Section 213 to be established by letters of administration or probate :

Provided that nothing contained in this section shall be deemed to prevent the grant of a certificate to any person claiming to be entitled to the effects of a deceased Pakistani Christian, or to any part thereof, with respect to any debt or security, by reason that a right thereto can be established by letters of administration under this Act.

(2) For the purposes of this Part, “security” means- (a) any promissory note, debenture stock or other security of the Federal Government or of a Provincial Government;

(b) any bond, debenture, or annuity charged by Act of
Parliament of the United Kingdom on the revenues of Pakistan

(c) any stock or debenture of, or share in, a company or other incorporated institution;

(d) any debenture or other security for money issued by, or on behalf of, a local authority;

(e) any other security which the Provincial Government may, by notification in the official Gazette, declare to be a security for the purposes of this Part.

ব্যাংকের টাকা থাকলে কি সাকসেশন দরখাস্ত করে সাকসেশন সাটির্ফিকেট নিতে হয়?

হ্যাঁ! ব্যাংকে যদি টাকার রাখার পর কোন ব্যাক্তি মারা গিয়ে থাকেন তবে সাকসেশন দরখাস্ত করে সাকসেশন সাটির্ফিকেট নিয়ে উক্ত ব্যাংক থেকে টাকা তুলতে হবে।

র্সব শেষ লেখা সমুহঃ

পোষ্ট অফিসে টাকা থাকলে কি সাকসেশন দরখাস্ত করে সাকসেশন সাটির্ফিকেট নিতে হয়?

হ্যাঁ! পোষ্ট অফিসে যদি টাকার রাখার পর কোন ব্যাক্তি মারা গিয়ে থাকেন তবে সাকসেশন দরখাস্ত করে সাকসেশন সাটির্ফিকেট নিয়ে উক্ত পোষ্ট অফিস থেকে টাকা তুলতে হবে।

অন্যকোন আথির্ক প্রতিষ্ঠানে কোন টাকা থাকলে তার জন্যও কি সাকসেশন দরখাস্ত করে সাকসেশন সাটির্ফিকেট নিতে হয়?

হ্যাঁ! কোন আথির্ক প্রতিষ্ঠানে যেমন সমিত, বীমা, লিজিং প্রতিষ্ঠানে যদি টাকার রাখার পর কোন ব্যাক্তি মারা গিয়ে থাকেন তবে সাকসেশন দরখাস্ত করে সাকসেশন সাটির্ফিকেট নিয়ে উক্ত কোন আথির্ক প্রতিষ্ঠানে যেমন সমিত, বীমা, লিজিং প্রতিষ্ঠান থেকে টাকা তুলতে হবে।

মৃত ব্যক্তির কোন যানবাহন থাকলে উক্ত যানবাহন বিক্রয় করার সময় সাকসেশন সাটির্ফিকেট লাগে কি?

হ্যাঁ! কোন ব্যাকি যদি কোন প্রকার মটরযান ক্রয় করিবার পরে মারা গিয়ে থাকেন তবে সাকসেশন দরখাস্ত করে সাকসেশন সাটির্ফিকেট নিয়ে উক্ত মটরযান বিক্রয় করতে হবে।

বর্তমানে এই প্রচলন খুব বেশী দেখা যাচ্ছে। কিন্তু মটরযান বিক্রয় করার সময় কেন সাকসেশন সাটির্ফিকেট লাগে? বর্তমানে বিআরটিএ কোন পুরাতন মটরযান বিক্রয় করা বা কেনা বেচার জন্য বিআরটিএ এর নির্ধারিত র্ফমে আবেদন করতে হয়।

কিন্তু, কোন মটরযানের মালিক যদি মারা গিয়ে থাকেন তাহলে উক্ত মটরযান বিক্রয় করার সময় বিআরটিএ এর নির্ধারিত র্ফমে উক্ত মৃত ব্যাক্তির বৈধ ওয়াশেগণকে স্বাক্ষর করতে হয়। এই স্কাক্ষর নিয়ে সমস্যা দেখা যায়। তাছাড়া উক্ত মৃত ব্যক্তির মটরযান তাহার কোন একজন ওয়ারেশ কতৃক বিক্রয় চুক্তিতে স্বাক্ষর করার পর অন্য কোন ওয়ারেশ দাবী করলে আইনগত জটিলতা দেখা দেয়। সেকারণে, বর্তমানে বিআরটিএ সাকসেশন সাটির্ফিকেট চাচ্ছে।

তবে মনে রাখতে হবে যে, কোন মটরযানের জন্য সাকসেশন সাটির্ফিকেট করতে গেলে একটু বেশী সময় লেগে থাকে। কারন বিজ্ঞ আদালত উক্ত মটরযানের আথির্ক মূল্যমান নির্ধারণ করার জন্য বিআরটিএ অফিসে উক্ত মটরযানকে পাঠিয়ে থাকেন।

যাদি আপনি সাকসেশন দরখাস্ত করার সময় ভুল বশত কোন তথ্য দিতে ভুলে যান তবে কি হবে?

প্রথমেই আপনাকে মনে রাখতে হবে যে, সাকসেশন দরখাস্ত শুধু মাত্র একবার নিদিষ্ট একটি আদালতে করা যায়। সেই কারনে আপনি যদি সকল তথ্য দিয়ে একবারই সাকসেশন দরখাস্ত না করেন তবে আপনাকে কিছু সমস্যায় পড়তে হবে। কি তাই তো ভাবছেন?

ভাই, আগেই বলে রাখি এই আইনটা হয়েছে যখন ব্রিটিশ আমাদের এই উপমহাদেশ শাষণ করতো। আমি কাউকেই ছোট করে বলছি না। কারণ ব্রিটিশরা যখন কোন আইন করতো সেই আইনের সমস্ত ভালো মন্দ খুটি নাটি বিচার বিশ্লেষণ করেই আইনটি চুড়ান্ত করতো।

সেকারনেই বলছি, এই আইনে খুবই সুন্দরভাবে ব্যাবস্থা করা আছে। 1925 সালের সাকসেশন আইনের 376 নং ধারায় বলা আছে যে,

  1. Extension of certificate:
    (1) A District Judge may, on the application of the holder of a certificate under this Part, extend the certificate to any debt or security not originally specified therein, and every such extension shall have the same effect as if the debt or security to which the certificate is extended had been originally specified therein.

(2) Upon the extension of a certificate, powers with respect to the receiving of interest or dividends on, or the negotiation or transfer of, any security to which the certificate has been extended may be conferred, and a bond or further bond or other security for the purposes mentioned in Section 375 may be required, in the same manner as upon the original grant of a certificate.

শুধু যে আপনি সাকসেশন র্সাটিফিকেট এক্সটেন্ড করতে পারবেন তাই না, যদি কোন ছোট ভুল হয়ে থাকে তাও সংশোধন করতে পারবেন 1925 সালের সাকসেশন আইনের 378 নং ধারা অনুযায়ী।

  1. Amendment of certificate in respect of powers as to securities: Where a District Judge has not conferred on the holder of a certificate any power with respect to security specified in the certificate or has only empowered him to receive interest or dividends on, or to negotiate or transfer, the security, the Judge may, on an application made by petition and on cause shown to his satisfaction, amend the certificate by conferring any of the powers mentioned in Section 374 or by substituting any one for the other of those powers.

সাকসেশন দরখাস্ত করে সাকসেশন সাটির্ফিকেট পেতে সাধারণত কত টাকা খরচ হবে (আনুমানিক)?

সাকসেশন দরখাস্ত করে সাকসেশন সাটির্ফিকেট পেতে কত টাকা খরচ হবে এটা সঠিকভাবে বলা সম্ভব নহে। তবে কোন কোন খাতে কত টাকা খরচ হবে তা বলা যায় আনুমানিক।

নিদিষ্ট পরিমান কোর্টফি দিতে হবে।

সাকসেশন দরখাস্ত করে সাকসেশন সাটির্ফিকেট পেতে হলে বিজ্ঞ আদালতে সাকসেশন দরখাস্তের সহিত বর্তমানে 300/= টাকা নির্দিষ্ট কোর্টফি প্রদান করতে হয়।

স্টাম্প ডিউটি দিতে হবে।

সাকসেশন দরখাস্ত বিজ্ঞ আদালত মন্জুর করলে এবার বিজ্ঞ আদলতে হইতে সাকসেশন সাটির্ফিকেট নেওয়ার পালা। কিন্তু সাকসেশন সাটির্ফিকেট নিতে গেলে 1925 সালের সাকসেশন আইনের 379(2) নং ধারা মতে Stamp Duty দিতে হয়।

বর্তমানে, 50,000/= টাকা পর্যন্ত কোন টাকার সাকসেশন সাটির্ফিকেট হলে কোন Stamp Duty দিতে হয় না। তবে, 50,001 থেকে যত টাকাই হোক না কেন 2% Stamp Duty দিতে হবে।

এ্যাডভোকেট মহোদয়ের ফি ও অন্যান্য খরচ:

এ্যাডভোকেট মহোদয়ের ফি সহ অন্যান্য ফি এ্যাডভোকেট মহোদয় ও তৎসংশ্লিষ্ট ব্যাক্তি বলতে পারবেন।

বিজ্ঞ আদালতে সাকসেশন দরখাস্ত করে সাকসেশন সাটির্ফিকেট পেতে সাধারণত কত দিন সময় লাগে?

প্রকৃতপক্ষে বাংলাদেশের আদালতে আপনি যত তাড়াহুড়াই করেন না কেন একটু সময় লেগে যাবেই। যদিও মহামান্য হাইকোর্ট বিজ্ঞ নিম্ন আদালতেগুলোকে নির্দেশনা প্রদান করেছেন যেন সাকসেশন দরখাস্ত সমন জারি হবরা দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করতে।

র্বতমানে আমাদের বিজ্ঞ নিম্ন আদালতসমুহ এই নির্দেশনা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করছেন। সত্য কথা বলতে কি এখন সাইটিদের উপর সমন জারী হলে 7 দিনের মধ্যে স্বাক্ষীর দিন ধার্য্য হচ্ছে এবং নির্ধারিত দিনে স্বাক্ষী হয়ে Stamp Duty প্রদান করার পর দ্রুততম সময়ে সাকসেশন সাটির্ফিকেট প্রদান করা হচ্ছে।

সাকসেশন সাটির্ফিকেট সম্পর্কে শেষের কথাঃ

সাকসেশন সাটির্ফিকেট আপনার আমার সবার জন্য প্রয়োজনীয় একটি বিষয়। সাকসেশন সাটির্ফিকেট ও সাকসেশন দরখাস্ত নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলির যতদুর আমি যানি ততদুর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আর যদি কোন প্রশ্ন বা বাদ পড়ে গেলে আমাকে কমেন্ট করে যানান আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনসাল্লাহ।

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top