দেওয়ানী মামলার আরজিতে যে বিষয়গুলি অবশ্যই থাকা উচিত।

দেওয়ানী কার্যবিধির 7 নং আদেশের 1 নং নিয়মে স্পষ্টভাবে বলা আছে যে, একটি আরজির মধ্যে কি কি বিষয় অব্যশ্যই থাকা উুচৎ। তবে সাধারণত, এ্যাডভোকেট মহোদয়গণ আরজি প্রস্তুতের সময় বেশ কিছু বিষয় খেয়াল রাখেন। যে সমস্ত বিজ্ঞ এ্যাডভোকেট মহোদয় দেওয়ানী মোকদ্দমা করেন তারা দেওয়ানী মামলার আরজি লেখার নিয়ম খুব ভালো ভাবে যানেন। কিন্তু, যারা নবীন তাদের সমস্য হয়ে থাকে। এই ছোট্ট লেখাটি তাদের জন্য।
একটি আরজির মধ্যে কি কি বিষয় অবশ্যই থাকতে হবে:
- যে আদালতে মামলা দায়ের করতে হবে তার নাম;
- বাদীর নাম ও পূর্ণ ঠিকানা;
- বিবাদীর নাম ও পূর্ণ ঠিকানা;
- বাদী বা বিবাদী নাবালক বা মানষিকভাবে বিকারগ্রস্ত হইলে সেই ব্যপারে বর্ণনা;
- আদালতে এখতিয়ার রহিয়াছে মর্মে প্রমাণকারী তথ্য;
- বাদীর দাবীকৃত প্রতিকার সমূহ;
- Set off বিষয়ে পূর্ণ বর্ণনা;
- মামলার এখতিয়ার ও কোর্ট ফি সম্পর্কে বিস্তারিত বিবরণ;
- যদি টাকা আদায়ের মামলা হয় সেক্ষেত্রে টাকার পরিমান উল্লেখ করতে হবে;
- অপরদিকে, স্থাবর সম্পত্তির মামলায় নালিশী সম্পত্তি সনাক্ত করার উপযুক্ত বর্ণনা থাকতে হবে এবং নালিশী সম্পত্তির চৌহুদ্দি প্রদান করা গেলে ভাল হয়;
- যদি মামলা তামাদি হয়ে যায় তবে তামাদি মওকুপের বিষয়ে স্পষ্ট বর্ণনা থাকতে হবে;
- বিকল্পভাবে যদি কোন প্রতিকার দাবী করা হয় তাও আরজিতে উল্লেখ করতে হবে।
দেওয়ানী মামলার আরজির নমুনা:
নিচে আমি আমার একটি দেওয়ানী মামলার আরজির নমুনা আপনাদের উদ্দেশ্যে দিলাম। আশা করি উপকৃত হবেন।
Leave a ReplyCancel reply